ছুটির দরখাস্ত

১৩ই ফেব্রুয়ারি ২০২৫
বরাবর,
এমডি,
বাংলাদেশ নবজাতক হাসপাতাল,
সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
বিষয়: জরুরি ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

জনাবা,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শাহ নেওয়াজ তালহা আপনার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছি, গত ০৫/০২/২৫ হইতে ১২/০২/২৫ তারিখ পর্যন্ত আমার বড় ভাইয়ের বিবাহ অনুষ্ঠান ছিল। সঙ্গত কারনেই উক্ত অনুষ্ঠানে আমার উপস্থিতি পরিবারের অন্যান্যদের প্রত্যাশা। এছাড়াও উক্ত অনুষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্বসমূহ আমার উপর অর্পিত হয়। উল্লেখ্য এই যে, এর পূর্বে দরখাস্ত প্রদান করে উক্ত বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করার ইচ্ছা থাকলেও, আমি গত ০১/০২/২৪ হইতে ০৩/০২/২৪ তারিখ পর্যন্ত শারিরীক অসুস্থতার কারণে হাসপাতালে উপস্থিত হতে ব্যর্থ হই। অতএব, জনাবার নিকট আমার আকুল আবেদন এই যে, তিনি যেন আমার উক্ত বিষয়টি বিবেচনা করে ছুটি মঞ্জুর করে এবং আমাকে পুনরায় কর্মস্থলে ফেরার সুযোগ প্রদান করে বাধিত করেন।

বিনীত নিবেদন,
মোঃ শাহ নেওয়াজ তালহা
-ওয়ার্ড বয় (NICU)
বাংলাদেশ নবজাতক হাসপাতাল।

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started